বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

প্রথমবারের মতো অনুশীলনে হামজা, দেখতে লাগল টিকিট

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

আজ এক ব্যস্ত দিনই কাটল হামজা চৌধুরীর। সকাল থেকে দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব, ব্রিটিশ হাইকমিশন ডেলিগেটের সঙ্গে সাক্ষাৎ, সংবাদ সম্মেলন, ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দেখা করা… কত কী যে করতে হয়েছে তাকে!

তার শেষ ভাগে এসে তিনি নেমে পড়েছেন আসল কাজে। যার জন্য বাংলাদেশে আসা, সে ফুটবলের মাঠে নেমে পড়েছেন তিনি। বাংলাদেশের জার্সি গায়ে চড়িয়ে প্রথমবারের মতো নেমে পড়েছেন অনুশীলনে।

আজ সন্ধ্যায় কিংস অ্যারেনায় গোটা দলের সঙ্গে অনুশীলন করেছেন হামজা। সে অনুশীলন দেখতে জনতার আগ্রহও ছিল আকাশছোঁয়া। বাংলাদেশের ফুটবলে দলের অনুশীলন দেখতে টিকিটের চল ছিল না এতদিন। হামজার আগমনে সে ‘প্রথম’ এর দেখাও মিলেছে। দর্শকদের জন্য টিকিটের ব্যবস্থা করেছিল বাফুফে।

অধিভুক্ত বিভিন্ন ক্লাব ও ফেডারেশনকে টিকিট দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। টিকিট ছাড়া আজকের এই অনুশীলন সেশনে কাউকেই ঢুকতে দেওয়া হয়নি। এটা তো গেল ক্লাব, ফেডারেশন আর গণমাধ্যম কর্মীদের কথা, আজকের অনুশীলন দেখতে সাধারণ দর্শকদের জন্যও টিকিটের ব্যবস্থা ছিল।

তবে এত কাঠখড় পুড়িয়ে অনুশীলন দেখা গেছে স্রেফ ১৫ মিনিট। অনুশীলন অবশ্য চলেছে ঘণ্টাখানেকের মতো। এই সময়ে বাংলাদেশ দলের সঙ্গে অনুশীলনে নেমেছিলেন হামজা। দলের সঙ্গে মিলে রানিং, স্ট্রেচিংসহ বিভিন্ন ফিটনেস ও স্কিলের কাজ করতে দেখা যায় তাকে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102