বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

তুলসীর বক্তব্য আমেরিকা-বাংলাদেশ সম্পর্কে প্রভাবে ফেলবে না : অর্থ উপদেষ্টা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ভারত সফররত মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের বক্তব্যে আমেরিকার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। প্রভাব পড়বে না অর্থনৈতিক সম্পর্কেও।

মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশ খাদের কিনারায় ছিল। এখন সেখান থেকে উত্তরণ হয়েছে। নানাজন মনের মাধুরি মিশিয়ে নানা কিছু লিখলেও দেশ ভালো আছে। দেশের অর্থনীতি নিয়ে হতাশার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন ড. সালেহ উদ্দিন আহমেদ।

ব্যবসায়ীরা নানা সময় নানা ধরনের সিষ্টেম করার চেষ্টা করছে অভিযোগ করে অর্থ উপদেষ্টা বলেন, সরকার নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পণ্য খালাসের জট খুলেছে। বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে।

এর আগে গতকাল সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে আমেরিকার গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড বলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলা হয়, তুলসির এই অভিযোগ ভিত্তিহীন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102