বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

মিয়ানমার শান্ত হলে রোহিঙ্গারা ফিরতে পারবেন: জাতিসংঘ মহাসচিব

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

মিয়ানমারের পরিস্থিতি এখনো অশান্ত, তাই ভবিষ্যতে উন্নতি হলে নিজভূমে ফিরে যেতে পারবেন রোহিঙ্গারা। শুক্রবার (১৪ মার্চ) দুপুর ২টার দিকে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শনে গিয়ে এ-কথা বলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

এ ব্যাপারে আর্ন্তজাতিক সম্প্রদায় সহায়তা করবে বলেও জানান তিনি। এসময় বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা করেছে উল্লেখ করে প্রশংসা করেন গুতেরেস। রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে বলা হচ্ছে বলেও জানান জাতিসংঘ মহাসচিব। এসময় রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নের জন্য ক্যাম্পের কী কী পরিবর্তন আনা যেতে পারে-সে বিষয়ে জানতে চান আন্তোনিও গুতেরেস।

আন্তোনিও গুতেরেস বলেন, ‘আমি কয়েকবার আরাকান রাজ্যে গিয়েছি, সেখানকার পরিস্থিতি এখনো শান্ত হয়নি। ভবিষ্যতে যদি কখনো শান্ত হয় তাহলে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হবে। এ ব্যাপারে আন্তর্জাতিক মহল কাজ করছে।’

জাতিসংঘ মহাসচিব গুতেরেস বিমান বন্দর থেকে সরাসরি উখিয়ায় যান। সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102