বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

লাখো রোহিঙ্গার সাথে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করেছেন। প্রধান উপদেষ্টার উদ্যোগে শুক্রবার (১৪ মার্চ) এই ইফতার আয়োজন করা হয়।

এর আগে, দুপুরে আন্তোনিও গুতেরেস উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তিনি রোহিঙ্গা শিক্ষার্থীদের কথা শোনেন এবং ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে বিকেলে ড. মুহাম্মদ ইউনূসও ক্যাম্পে যান এবং ইফতারে যোগ দেন। ইফতার শেষে, তারা শরণার্থী ক্যাম্প ত্যাগ করেন এবং ঢাকার উদ্দেশে রওনা হন।

ড. মুহাম্মদ ইউনূস ও আন্তোনিও গুতেরেসকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট আজ (১৪ মার্চ) দুপুর ১২টা ৪৮ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাদের স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। বিমানবন্দর থেকে গুতেরেস সরাসরি রোহিঙ্গা ক্যাম্পে চলে যান।

এদিকে, সফরের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা কক্সবাজার বিমানবন্দরের একটি প্রকল্প উদ্বোধন করেন এবং খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করেন। এরপর তিনিও রোহিঙ্গা ক্যাম্পে যান।

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকায় এসে পৌঁছান। আগামী রোববার (১৬ মার্চ) সকালে তিনি ঢাকা ত্যাগ করবেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102