বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বৃষ্টিভেজা দিনে পাতে ধোঁয়া ওঠা খিচুড়ি যেন বাঙালির পরম আবেগ হঠাৎ ব্লাড প্রেশার ওঠানামা করলে কী করণীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক : রুমিন ফারহানা বজ্রপাত হওয়ার সময় কী করেন বিমানের পাইলটরা কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী, বিশেষজ্ঞরা কী বলছেন ? ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন ব্যাংকে বোনের কঙ্কাল নিয়ে যাওয়া ভাই পেলেন ৪০ হাজার টাকা ‘হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার’ ঈশ্বরের কাছে প্রার্থনা বাংলাদেশ-ভারত সম্পর্ক যেন ভালো না হয়: আসামের মুখ্যমন্ত্রী

ঢাকাসহ ২ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় ঢাকা, কুমিল্লা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (০৯ মার্চ) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়।

পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় রোববার (০৯ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে কুমিল্লা অঞ্চলসহ ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সোমবার (১০ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

মঙ্গলবার (১১ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী ৫দিনের প্রথম দিকে দেশের উত্তরপূর্বাঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102