বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

পদ্মা সেতুতে গাড়ির গতি ৮০ কিমি করার নির্দেশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫

পদ্মা সেতুতে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে গাড়ি চলাচলের ব্যবস্থা করতে সেতু বিভাগকে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (৯ মার্চ) বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে ‘আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায়’ তিনি এ নির্দেশ দেন।

ফাওজুল কবির খান বলেন, পদ্মা সেতুতে যানবাহন চলাচলের গতিসীমা আগে ঘণ্টায় ৬০ কিলোমিটার ছিল। ঈদের সময় যানবাহনগুলো যেন দ্রুত পারাপার হতে পারে সেজন্য গতিসীমা ৮০ কিলোমিটার করা হবে।

এতে যানজট হবে না, গাড়ি আটকে থাকবে না, দ্রুত গাড়ি চলে যেতে পারবে। মহাসড়কে গতিসীমার কিছু সাইন আছে সেগুলো দিতে হবে।

উপদেষ্টা বলেন, ঈদের সময় সড়কে কোনো দুর্ঘটনা ঘটলে আহতদের যেন দ্রুত কাছাকাছি কোনো হাসপাতালে নেওয়া যায় সে ধরনের ব্যবস্থাপনা করা হবে।

প্রসঙ্গত, পদ্মা সেতুতে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিসীমা বেঁধে দিয়েছিল বিগত সরকার।

বর্তমানে ঈদের সময় যানবাহনগুলো যেন এ সেতু দ্রুত পারাপার হতে পারে সেজন্য আরও গতি প্রয়োজন আছে উল্লেখ করে আন্তঃমন্ত্রণালয় সভায় এ নতুন গতিসীমা নির্ধারণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102