বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

তালিকা হচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীদের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫

বাংলাদেশে পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় দেশব্যাপী নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের নেতাদের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। এই তালিকা তৈরির উদ্দেশ্য হল- সংগঠনটির নেতাকর্মী ও সমর্থকদের গতিবিধি, রাজনৈতিক সক্রিয়তা, সামাজিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহ করা।

পুলিশ কর্মকর্তাদের মতে, এই পদক্ষেপ কোনো ধরনের হামলা বা হয়রানি করার উদ্দেশ্যে নেয়া হয়নি, বরং এটি রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে। তারা জানিয়েছে, তাদের লক্ষ্য হলো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা বা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে এমন নেতাকর্মীদের নজরদারিতে রাখা।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে সারাদেশের থানায় ফ্যাক্স ও ইমেইলের মাধ্যমে নির্দেশনা পাঠানো হয়েছে। প্রতিটি থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে, তারা থানা বা উপজেলা পর্যায়ের ছাত্রলীগ নেতাদের তথ্য সংগ্রহ করবে। এই তথ্যের মধ্যে নাম, পরিচয়, জাতীয় পরিচয়পত্রের নম্বর, পাসপোর্ট নম্বর (যদি থাকে), রাজনৈতিক পরিচয়, সংগঠনে অবস্থান, অতীত এবং বর্তমান কার্যক্রমের বিবরণ ও কোনো মামলা থাকলে তার তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীরা গোপনে সংগঠিত হয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে, এমন গোপন তথ্য রয়েছে। ফলে, তাদের গতিবিধি নজরদারিতে রাখা অত্যন্ত জরুরি বলে মনে করছে পুলিশ।

এ বিষয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা বলেছেন, “রাষ্ট্রের জন্য যারা হুমকি হতে পারে, তাদের তালিকা করা এবং ব্যবস্থা নেয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। এটি কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে নয়, বরং আইন অনুসারে নিষিদ্ধ সংগঠনের জন্য প্রযোজ্য।”

এই পদক্ষেপটি মূলত দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে নেওয়া হচ্ছে, তবে তা যেন কোনো ধরনের হয়রানি বা রাজনৈতিক দমন-পীড়নের অংশ না হয়ে থাকে, সে ব্যাপারে পুলিশ সতর্ক।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102