রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

রাজধানীতে তরুণকে কুপিয়ে হত্যা করল কিশোর গ্যাং

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

রাজধানীর গেন্ডারিয়ার শহীদ চেয়ারম্যান এলাকার ঢালকানগরে পূর্ব শত্রুতার জেরে মো. সিয়াম (১৮) নামে তরুণকে কিশোর গ্যাংয়ের সদস্যরা কুপিয়ে হত্যা করেছে বলে স্বজনদের দাবি।

নিহত সিয়াম মাদারীপুরের রাজৈর উপজেলার শ্রী কৃষ্ণা দীপ গ্রামের মো. ইয়াকুব আলীর ছেলে। বর্তমানে গেন্ডারিয়ার সাধনা গলিতে ভাড়া থাকতো। সে তার বাবার পান সিগারেটের দোকানে কাজ করত।

নিহতের মামা মো. হারুন জানান, বাবার দোকানে কাজ শেষে আজ রাত আটটার দিকে আমার বোনের ছেলে গেন্ডারিয়া ঢালকানগর এলাকায় গেলে পূর্ব শত্রুতার জেরে এলাকার চিহ্নিত কিশোর গ্যাংয়ের সুয়াদ এবং তাসিন চাপাতি দিয়ে পিছন দিক থেকে কুপিয়ে গুরুতর জখম করে সিয়ামকে। পরে বিষয়টি আমরা জানতে পেরে দ্রুত তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান সিয়াম আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওই তরুণের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102