বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

রাজধানীর এলিফ্যান্ট রোডে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

রাজধানীর নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোডের আইসিটি ভবনের বিপরীত পাশে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মো. আব্দুল মান্নান (৬১) নামে এক টেইলার্স ব্যবসায়ী নিহত। নিহত আব্দুল মান্নান গাইবান্ধা সদরের পলাশ পাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা। বর্তমানে হাজারীবাগের জিগাতলায় ভাড়া থাকেন।

মঙ্গলবার রাত পৌনে সাতটার দিকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউ মার্কেট থানার উপ পরিদর্শক (এসআই)শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে আজ রাত পৌনে দিকে মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানান ওই ব্যক্তিটি আর বেঁচে নেই।

তিনি আরো জানান, আমরা ঘটনাস্থলে আশেপাশের লোকদের জিজ্ঞেস করে জানতে পেরেছি নিহত ব্যক্তিটি একটি টেইলার্সের মালিক ছিলেন। আজ রাতের দিকে বাসায় ফেরার পথে এলিফ্যেন্ট রোডের আইসিটি ভবনের বিপরীত পাশে রাস্তা পারাপার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা আশেপাশের সিসি ক্যামেরা ফুটেজ দেখে ওই মোটরসাইকেলটি শনাক্তের চেষ্টা করছি। মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102