বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

নতুন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক অধ্যাপক সি আর আবরার। আগামীকাল বুধবার (৫ মার্চ) বেলা ১১টায় বঙ্গভবনে তিনি শপথ গ্রহণ করবেন।

আজ মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন একাডেমি সার্ভিসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

চৌধুরী রফিকুল আবরার সি আর আবরার নামেও পরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক, মানবাধিকার কর্মী এবং শরণার্থী ও অভিবাসী আন্দোলন গবেষণা ইউনিটের নির্বাহী পরিচালক। তিনি মানবাধিকার সংস্থা অধিকারের সভাপতি।

অধ্যাপক আবরার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাসেক্স বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102