বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

যাত্রীদের নিরাপত্তায় নতুন যে ব্যবস্থা নিল মেট্রোরেল কর্তৃপক্ষ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

আজ থেকে মেট্রোরেলে যাত্রীদের মধ্যে যেকোনো ধরনের বাগবিতণ্ডা নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে এমআরটি পুলিশ সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন। প্রতিটি ট্রেনে ২ জন করে পুলিশ সদস্য থাকবেন।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, মেট্রোরেল কোচের ভেতরে এমআরটি পুলিশ সদস্যদের টহল দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তারা প্রতিটি ট্রেনে অবস্থান করে নিরাপত্তা নিশ্চিত করবেন। একটি ৬ কোচের ট্রেনে মোট ২ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন এবং ১০টি চলমান ট্রেনে ২০ জন পুলিশ সদস্য কাজ করবেন। তারা সকাল ও দুপুরের শিফটে দায়িত্ব পালন করবেন।

এমআরটি পুলিশ সদস্যরা যাত্রীদের সঙ্গে থাকা বাচ্চা, বৃদ্ধ এবং মালামাল হারানো গেলে তাৎক্ষণিকভাবে খুঁজে বের করা, চুরি-ছিনতাই প্রতিরোধ করা এবং যাত্রীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা নিয়ন্ত্রণের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করবেন।

এ ছাড়া, নাগরিকদের প্রয়োজন অনুযায়ী অন্যান্য সমস্যার সমাধানে কাজ করবেন তারা।

মেট্রোরেল এবং স্টেশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ২০২৩ সালের নভেম্বর থেকে এমআরটি পুলিশ কাজ শুরু করে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102