বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

ঘরের আড়ায় ঝুলছিল পুলিশ সদস্যের মরদেহ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

কুষ্টিয়ার মিরপুরে নিজ ঘর থেকে রাকিবুল ইসলাম (২৬) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর উপজেলার কাতলামারী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাকিবুল ওই এলাকার সামু আলীর ছেলে। তিনি ঝিনাইদহ জেলা পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ২১ জানুয়ারি ছুটিতে বাড়ি আসেন রাকিবুল। এর পর থেকে তিনি বাড়িতেই ছিলেন। আজ সকাল ৯টা থেকে ১০টার মধ্যে নিজ ঘরের বাঁশের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তিনি। এ সময় তার স্ত্রী বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মোহাম্মদ মমিনুল ইসলাম বলেন, ছুটি শেষ হলেও রাকিবুল কর্মস্থলে ফেরেননি। আজ পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102