বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

ছিনতাইয়ের অভিযোগে দুজনকে ফুটওভার ব্রিজে ঝুলিয়ে রাখল জনতা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর উত্তরায় দুজনকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। পরে দড়ি দিয়ে তাদের বেঁধে ঝুলিয়ে রাখা হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।

উত্তরা পূর্ব থানার ওসি শামীম আহমেদ বলেন, ‌‌উত্তরার বিএনএস সেন্টারের সামনে ফুটওভার ব্রিজে দুজনকে ঝুলিয়ে রাখা হয়েছিল।

খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুজনের অবস্থা আশঙ্কাজনক।

 

তাদের বেঁধে গণপিটুনির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, স্থানীয় লোকজনদের কেউ কেউ তাদের মারধর করেন।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের তাদের নিবৃত্ত করতে দেখা গেছে। কেউ কেউ এ দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102