বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

যথাযোগ্য মর্যাদায় কালীগঞ্জে ২১ শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।

শ্যামল কুমার মন্ডল,কালিগন্জ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
যথাযোগ্য মর্যাদায় কালীগঞ্জে ২১ শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।
যথাযোগ্য মর্যাদায়মর্যাদায় সাতক্ষীরা জেলার কালীগঞ্জে উদযাপিত হচ্ছে মহান ২১ শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটির উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন সহ স্কুল,কলেজ ও বিভিন্ন দলীয় সংগঠনগুলো।
 দিবসটিকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা প্রশাসন শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ সহ আলোচনা সভার আয়োজন করেছে। উপজেলার তারালী মাধ্যমিক বিদ্যালয় রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেছে এবং আলোচনা সভা করেছে। ফতেপুর মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয় ৯ঃ০০ টায় পুষ্পস্তবক অর্পণ সহ রেলি করেছে।
নলতা মাধ্যমিক বিদ্যালয় ও নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রভাত ফেরি করেছে। কালিগঞ্জ সরকারি কলেজ, রোকেয়া মুনছুর মহিলা কলেজ ও নলতা রেসিডেন্সিয়াল কলেজে উদযাপিত হচ্ছে যথাযোগ্য মর্যাদায়। এছাড়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলো সাজানো হয়েছে বর্ণিল ভাবে এবং আয়োজন করেছে বিভিন্ন অনুষ্ঠানের।
উপজেলা বিএনপি সহ এর অঙ্গ সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করেছে স্থানীয় শহীদ মিনারে এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠানের ব্যবস্থাও করেছে।
এছাড়া এলাকার সুধীজন, প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠন, ক্লাব এর পক্ষ থেকে বিভিন্ন জায়গায় পুষ্প স্তবক অর্পণ সহ রেলি করতে দেখা গেছে ।
 সকলে মনে করেন সালাম, বরকত, রফিক,শফিক রক্ত দিয়ে রেখে গেছেন আমাদের প্রানের ভাষা। তাদের স্মরণ করার মাধ্যমে আসবে আমাদের জাতীয় জীবনের সার্থকতা। ২১ শে ফেব্রুয়ারি থাকবে আমাদের অন্তরে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102