সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিমবঙ্গে বিজেপি ১৯৫ আসনে, তৃণমূল ৯২ আসনে এগিয়ে সংসদের প্রথম অধিবেশন ‘ব্যর্থ’ : নাহিদ ইসলাম জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদাপার প্রতিনিধিদলের সাক্ষাৎ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা ভারতে পৈশাচিকতার চরম সীমা! ৪ বছরের শিশুকে ধর্ষণ, পাথর দিয়ে থেঁতলে খুন মায়ের একমাত্র অবলম্বন কেড়ে নিল ঘাতকরা দিল্লিতে মুসলিম কিশোরকে কুপিয়ে হত্যা চ্যাটবটের মায়াজালে মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ব্যবহারকারীরা গভর্নমেন্ট সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ পেল ব্র্যাক ব্যাংক পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত প্রধান শিক্ষক রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১০, ট্যাঙ্কার ও টার্মিনালে পাল্টা হামলা কিয়েভের

সীমান্ত থেকে ৪ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

সীমান্ত থেকে ৪ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ।

চাঁপাইনববাগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত এলাকা থেকে চার বাংলাদেশিকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (৩ জানুয়ারি) ভোরে উপজেলার রোকনপুর সীমান্তে এ ঘটনা ঘটে। 

দুপুর আড়াইটার দিকে গোমস্তপুর উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বিএসএফের হাতে আটক বাংলাদেশিরা হলেন- গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর এলাকার মাহবুল আলমের ছেলে মো. মুকুল, মোশারফের ছেলে আলিশ, ইসাহাকের ছেলে দুরুল হোদা এবং মতি রাংগালের ছেলে মো. বাবু।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরের দিকে রোকনপুর বিওপির সীমান্ত দিয়ে অবৈধভাবে চার বাংলাদেশি গরু আনার জন্য ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফ তাদেরকে আটক করে।

ইউপি চেয়ারম্যান মো. মতিউর রহমান বলেন, ভারতে প্রবেশের সময় চার বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। এ বিষয়ে আমরা বিজিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

এ বিষয়ে ১৬ বিজিবির রোকনপুর বিওপির কোম্পানি কমান্ডারের মুঠোফোনে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করে এক বিজিবি কর্মকর্তা জানান, ৪ বাংলাদেশিকে আটকের বিষয়ে তারা কিছুই জানেন না। এই বলে কল কেটে দেন তিনি।

এ বিষয়ে জানতে বিজিবির নওগাঁ-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102