বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

গাজীপুরের পূবাইলে ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার,আপন মা সহ গ্রেফতার ২।

সুব্রত চন্দ্র দাস,গাজীপুর সদর,প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
গাজীপুরের পূবাইলে ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার,আপন মা সহ গ্রেফতার ২।
গাজীপুরের পূবাইলে ডোবা থেকে সোলেমান হোসেন সম্রাট(১৭)নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পূবাইল থানা পুলিশ,ছেলেকে হত্যার অভিযোগ প্রেমিক সহ মা কে গ্রেফতার।
 গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার  নুর মোহাম্মদ নাসির উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে রবিবার দুপুরে জানান,শনিবার পূবাইল থানাধীন সাতপোয়া এলাকার রেল লাইনের উত্তর পাশে সুলতানের মাছের ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে,পরবর্তীতে লাশ সনাক্ত করে জানা যায়,উদ্ধারকৃত লাশটি বগুড়া জেলার সোনাতলা থানার শাহবাজপুর গ্রামের জাকির হোসেনের ছেলে সোলেমান হোসেন সম্রাট(১৭)।
সে বর্তমানে পূবাইল কুদাব এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের  সামনে বেনুর বাড়ীর ভাড়াটিয়া।
এ বিষয়ে নিহতের চাচা টিপু সুলতান বাদী হয়ে পূবাইল থানায় অভিযোগ দায়ের করেন।
শনিবার রাত আনুমানিক সাড়ে সাতটায় পূবাইল থানার উপ-পুলিশ পরিদর্শক মাহমুদ হাসান জনি এবং নাজমুলের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির মাধ্যমে পূবাইলের হারবাইদ নন্দীবাড়ি থেকে আমির আলী(৪৫) কে গ্রেফতার করে পুলিশ, সে পূবাইলের  সাতপোয়া এলাকার জামীর উদ্দিনের ছেলে,পরবর্তীতে তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে পূবাইলর কুদাব এলাকা থেকে নিহত সোলেমানের ‘মা’ স্বপ্না বেগম(৩৪) কে গ্রেফতার করে পুলিশ,সে গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর থানার,নিয়ামতের ভাইগুন গ্রামের মৃত আব্দুল হামিদ প্রামাণিকের মেয়ে
গ্রেফতারকৃতরা জানান,তারা পরস্পর পরকীয়া প্রেমে জড়িত ছিলেন।
এ বিষয়ে পূবাইল  থানার অফিসার ইনচার্জ  শেখ মোহাম্মদ আমিরুল ইসলাম, জানান,নিহতের লাশ উদ্ধার কর ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে,আসামিদের বিরুদ্ধে  আইনগত প্রক্রিয়া শেষ করে গাজীপুর   আদালতে  প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102