বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

পূবাইলে যুবলীগ নেতা দিয়ে বাজার কমিটি করলেন বিএনপি।

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর সদর।
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
পূবাইলে যুবলীগ নেতা দিয়ে বাজার কমিটি করলেন বিএনপি।
গাজীপুর মহানগরীর পূবাইলের ৪০ নং ওয়ার্ডের কলের বাজার এলাকায় কলের বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের কমিটি তে আওয়ামী লীগ নেতা থাকায় তা বাতিল করে যুবলীগ নেতা দিয়ে কমিটি গঠনের অভিযোগ ওঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে।
অভিযোগ ওঠেছে মেয়াদ থাকার পরও আ’লীগ এর লোক কমিটিতে আছে এমন অভিযোগে স্থানীয় বিএনপি নেতা সাবেক সাধারণ সম্পাদক পূবাইল ইউনিয়ন বিএনপি আলীম, পূবাইল থানা বিএনপির সহ সভাপতি নূর মোহাম্মদ নূরালী, ৪০ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর ও বহিষ্কৃত বিএনপি নেতা এড নজরুল ইসলাম খান, পূবাইল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, ৪০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেন খানের নেতৃত্বে মোটা অংকের টাকার বিনিময়ে কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠিত হয়েছে,যার সাধারণ সম্পাদক যুবলীগ নেতা।
খোজ নিয়ে জানা গেছে গত ২৩/৮/২০২৩ ইং তারিখে নির্বাচনের মাধ্যমে কলের বাজার পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়, নির্বাচনে সদস্যদের ভোটে বাজার পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয় শামীম খান ও সাধারণ সম্পাদক লূৎফর রহমান, যার মেয়াদকাল ছিল ২৪/৮/২০২৬।
প্রশ্ন ওঠেছে কিসের স্বার্থে এই আ’লীগ নেতাদের পুনর্বাসন করছে বিএনপি নেতারা, এ বিষয়ে সাংবাদিকদের সাথে মুঠো ফোনে কথা হয় পূবাইল থানা যুবদল আহবায়ক মুজিবুর রহমান রাজিবের সাথে, তিনি জানান, কে বা কারা কমিটি করেছে আমি জানি না,আর এই কমিটি আমি মানি ও না।কারণ এখানে পূবাইল থানা বিএনপি’র সভাপতি সাধারণ সম্পাদক যায়নি।
গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি রাজিব ভূইয়া সাংবাদিকদের জানায়,বাজারে বিএনপি করে এমন অনেক দোকানী বাজারে আছে তাদের দিয়ে কমিটি করা যেতে পারত।
এ ব্যাপারে সদস্যদের ভোটে নির্বাচিত সভাপতি শামীম খানকে মুঠো ফোনে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102