বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

ধেয়ে আসছে ১২ শৈত্যপ্রবাহ, হানা দেবে শিলাবৃষ্টি ও বজ্রঝড়।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

ধেয়ে আসছে ১২ শৈত্যপ্রবাহ, হানা দেবে শিলাবৃষ্টি ও বজ্রঝড়।

চলতি ডিসেম্বর থেকে নতুন বছরের ফেব্রুয়ারি পর্যন্ত দেশে ১২টি শৈত্যপ্রবাহ ধেয়ে আসতে পারে। সেই সঙ্গে এই সময়ে এক থেকে দুইটি শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তিন মাস মেয়াদী (ডিসেম্বর ২০২৪-ফেব্রুয়ারি, ২০২৫) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি ডিসেম্বর থেকে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত দেশে ৩ থেকে ৮টি মৃদু (৮-১০ ডিগ্রি সে.) থেকে মাঝারি (৬-৮ ডিগ্রি সে.) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে এরমধ্যে উত্তরপশ্চিমাঞ্চল, উত্তরপূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ৩ থেকে ৪টি তীব্র শৈত্যপ্রবাহে (৪-৬ ডিগ্রি সে.) রূপ নিতে পারে।

অন্যদিকে নতুন বছরের ফেব্রুয়ারির শেষদিকে দেশের কোথাও কোথাও এক থেকে দুইদিন শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে চলতি ডিসেম্বর থেকে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে।

তবে এই সময়ে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তরপশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি অথবা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কখনো কখনো উত্তরাঞ্চল, উত্তরপশ্চিমাঞ্চল ও উত্তরপূর্বাঞ্চলে কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে এবং শীতের অনুভূতি বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া সংস্থাটি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102