রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

আলফাডাঙ্গায় ইসলামী আন্দোলনের নতুন সভাপতি শরিফুল, সম্পাদক হাদী জসিম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শাখার নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। এতে মাওলানা শরিফুল ইসলাম জুয়েলকে সভাপতি এবং মো. হাদী জসিমউদদীনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে দুই বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করা হয়।

​শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাড়াগ্রাম ইউসুফের বাগ মাদ্রাসায় আয়োজিত এক প্রতিনিধি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

​সভায় দলটির জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মিজানুর রহমান উপস্থিত থেকে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করেন। পরে তিনি নবনির্বাচিতদের দলীয় পদ গ্রহণের শপথবাক্য পাঠ করান।

​অনুষ্ঠানে জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামালসহ উপজেলা ও স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102