রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে ৭০ বিদেশি নাগরিক আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে অনলাইন প্রতারণাসহ নানা অভিযোগে নগরীর খুলশী থানার একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৭০ বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ, মুঠোফোনসহ ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে নগরীর জালালাবাদ কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের ওই ভবনে অভিযান চালানো হয়। রাত সাড়ে ১১টা পর্যন্ত চলা অভিযানে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস, নেপাল ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম বলেন, ‘অনলাইনে প্রতারণার অভিযোগে ভবনটিতে অভিযান চালানো হয়। সেখান থেকে ৭০ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১৭০টি ডিভাইস উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের যাচাই-বাছাই করা হচ্ছে।’

ওসি আরও বলেন, বিষয়টি অনলাইনকেন্দ্রিক হওয়ায় বিশেষজ্ঞরা ঘটনাস্থলে এসে বিভিন্ন বিষয় পরীক্ষা-নিরীক্ষা করছেন। অভিযান আগামীকাল শুক্রবার সকাল পর্যন্ত চলতে পারে। অভিযান শেষ হওয়ার পর যাচাই-বাছাই করে বিস্তারিত তথ্য জানানো হবে। অভিযানে ৬৮টি ল্যাপটপ ও ৬৫টি মুঠোফোন জব্দ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102