রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরির সময় রিদয় মিয়া (২৪) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার আওলাই ইউনিয়নের মুগরচণ্ডীপুর গ্রামের জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রিদয় মিয়া স্থানীয় ওই জামে মসজিদের একটি সিলিং ফ্যান খুলে বস্তায় ভরার চেষ্টা করছিলেন। এ সময় সাইদুল ইসলাম মণ্ডল বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ফ্যানসহ রিদয় মিয়াকে আটক করেন।

আটক রিদয় মিয়া আওলাই ইউনিয়নের জাবেকপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ওই এলাকার সাবেক ইউপি সদস্য জোবায়ের হোসেন জোবার পরিচিত।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো থানায় কেউ কোনো অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102