রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

নাটোরে হঠাৎ বেড়েছে ডায়রিয়া, হাসপাতালে ভর্তি ১০৬

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরে হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ডায়রিয়ার উপসর্গ নিয়ে নাটোর জেনারেল হাসপাতালে ১০৬ জন রোগী ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভর্তি রোগীদের মধ্যে ৫৯ জন পুরুষ ও ৪৭ জন নারী। আক্রান্তদের অধিকাংশই নাটোর পৌরসভার কানাইখালী, কান্দিভিটা, চকরামপুর, পটুয়াপাড়া, রামাইগাছি ও বড় হরিশপুর এলাকার বাসিন্দা।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহাবুবুর রহমান জানান, ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী মজুত রাখা হয়েছে এবং চিকিৎসাসেবার জন্য প্রস্তুতি রয়েছে।

তিনি জানান, আবহাওয়া ও পানির কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়ে থাকতে পারে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102