রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

ধুনটে মাদক সেবনের দায়ে দুইজনের জেল-জরিমানা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ার ধুনটে মাদক সেবনের অপরাধে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামী। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামের আজিজুল হকের ছেলে বাদশা (৪৫) এবং গোপালনগর ইউনিয়নের ডিগ্রিচর গ্রামের নবির মণ্ডলের ছেলে রবিন মণ্ডল (২৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় গাঁজা সেবনের অপরাধে বাদশাকে তিন মাস এবং রবিন মণ্ডলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

পরে দণ্ডপ্রাপ্ত দুজনকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102