রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু, সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন সামিটের আজিজ অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ নবম পে-স্কেলে কম পেনশনধারীদের বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ ভারতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু শিক্ষার্থী যেভাবে সম্পূর্ণ হয়েছিল সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো মান্দায় কাবিটা প্রকল্পে ১৮ লাখ টাকা অনিয়মের অভিযোগ জামায়াতের দাবি নাকচ, এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে ইসির ‘না’ রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট-পাউরুটি উৎপাদন, বেকারীকে জরিমানা রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা : অর্থমন্ত্রী

রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট-পাউরুটি উৎপাদন, বেকারীকে জরিমানা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগের কার্যালয়, রাজশাহীর উদ্যোগে রাজশাহী মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট ও পাউরুটি উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নগরীর ছোটবনগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আলামিন ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযানকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএসটিআই, রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102