রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু, সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন সামিটের আজিজ অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ নবম পে-স্কেলে কম পেনশনধারীদের বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ ভারতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু শিক্ষার্থী যেভাবে সম্পূর্ণ হয়েছিল সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো মান্দায় কাবিটা প্রকল্পে ১৮ লাখ টাকা অনিয়মের অভিযোগ জামায়াতের দাবি নাকচ, এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে ইসির ‘না’ রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট-পাউরুটি উৎপাদন, বেকারীকে জরিমানা রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা : অর্থমন্ত্রী

কুষ্টিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ার কুমারখালিতে বিদেশি পিস্তল ও গুলিসহ ওসমান প্রামানিক (৩০) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। 

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে ওই যুবককে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টায় কুষ্টিয়ার কুমারখালি উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবনগ্রাম এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। এই ঘটনায় রাতেই তার বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা নথিভুক্ত করা হয়। ওসমান প্রামানিক একই ইউনিয়নের করাতকান্দি গ্রামের ইছহাক প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ওসমান প্রামাণিক শনিবার রাত ১১টার দিকে ৭.৬৫ মডেলের একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি নিয়ে পাওনা টাকা আদায় করতে শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবন গ্রামের দুলাইভাই ইসমাইল শেখের বাড়িতে যান। সেখানে টাকা না পেয়ে পিস্তল দিয়ে দুলাভাইকে হুমকি দেখান।

এ সময় খবর পেয়ে স্থানীয় জনতা ও কুমারখালী থানা পুলিশ একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করে পুলিশ।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, টাকা সংক্রান্ত জেরে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ আসামি তার দুলাভাইকে ভয়ভীতি প্রদর্শন করছিল। এ সময় খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রসহ আসামিকে আটক করা হয়। তার বিরুদ্ধে একটি অস্ত্র আইনে মামলা রুজু হয়। রোববার দুপুরে আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102