ভারতে প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান দেশবাসী—এ নিয়ে একটি সমীক্ষা হয়েছে। সেই সমীক্ষায় এখনো প্রথম স্থানে রয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ১২ বছর ধরে একই স্থান ধরে রেখেছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের সংসদ সদস্য রাহুল গান্ধী। তবে তৃতীয় স্থানে রয়েছে বড় চমক। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার মাত্র তিন মাসের মধ্যেই জাতীয় রাজনীতিতে আলোচনায় উঠে এসেছেন চন্দ্রশেখর জোসেফ বিজয়। পোড় খাওয়া রাজনীতিবিদদের পেছনে ফেলে প্রধানমন্ত্রী পছন্দের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি।
ইন্ডিয়া টুডে-সিভোটার (CVoter)-এর ‘মুড অব দ্য নেশন’ সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য।
সমীক্ষা অনুযায়ী, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে পছন্দ করেন ৪৮ দশমিক ৭ শতাংশ মানুষ। দ্বিতীয় স্থানে থাকা রাহুল গান্ধী পেয়েছেন ২৭ দশমিক ১ শতাংশ ভোট। আর বিজয়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ৯ দশমিক ২ শতাংশ মানুষ।
এক নজরে ৫ পয়েন্ট
প্রধানমন্ত্রী পছন্দে মোদি প্রথম: ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে নরেন্দ্র মোদি এখনো দেশবাসীর প্রথম পছন্দ। দ্বিতীয় স্থানে থাকা রাহুল গান্ধী পেয়েছেন ২৭ দশমিক ১ শতাংশ ভোট।