শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ একদিনে ৩ দেশে শক্তিশালী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞ বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে ৩ বিদেশি পিস্তল ও বিস্ফোরক উদ্ধার মহেশখালীতে শিক্ষাসামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯ সায়েদাবাদে শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০ তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ততার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন ডা. আশীষ কুমার চক্রবর্তী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

চিকিৎসা শিক্ষার আধুনিকায়ন, অগ্রগামী হাসপাতাল ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যখাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।

বুধবার (২৪ জুন) রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থকণ্ঠ ও বিজনেস আমেরিকার ব্যবস্থাপনা সম্পাদক এনামুল হক এনাম। এনআরবি ওয়ার্ল্ড, বিজনেস আমেরিকা ম্যাগাজিন এবং সাপ্তাহিক অর্থকণ্ঠের যৌথ উদ্যোগে সেমিনার ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডা. আশীষ কুমার চক্রবর্তী দুই দশকেরও বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নৈতিক চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং জাতীয় স্বাস্থ্যনীতি বাস্তবায়ন ও সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

২০০৪ সালে তৎকালীন আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতালে যোগদানের পর তাঁর প্রশাসনিক দক্ষতা, পরিকল্পনা ও নেতৃত্বে ২০১৩ সালে প্রতিষ্ঠানটি দেশের অন্যতম শীর্ষ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তরিত হয়।

তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি বর্তমানে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল, ইউনিভার্সেল মেডিকেল কলেজ এবং ইউনিভার্সেল নার্সিং কলেজসহ একটি বৃহৎ ও স্বনামধন্য স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত হয়েছে।

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এবং বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)-এর সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এ ছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করছেন।

পুরস্কার প্রাপ্তির পর প্রতিক্রিয়ায় ডা. আশীষ কুমার চক্রবর্তী তার বড় বোন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান এবং বিশিষ্ট নারী উদ্যোক্তা প্রীতি চক্রবর্তীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তার সমর্থন ও দিকনির্দেশনা এই অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ব্যক্তিগত জীবনে ডা. আশীষ তার স্ত্রী করপোরেট ব্যক্তিত্ব নীতা চক্রবর্তী এবং একমাত্র পুত্র দিব্যময় চক্রবর্তী (রিজু)-কে নিয়ে ঢাকায় বসবাস করছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার উচালিয়া পাড়ার স্বর্গীয় আশুতোষ চক্রবর্তী ও পুষ্প চক্রবর্তীর সন্তান।

উল্লেখ্য, অনুষ্ঠানে “Role of Non-Resident Bangladeshi (NRB) Scientists in Advancing Biotech and Biosimilar Drugs in Bangladesh’s Pharmaceutical Industry” শীর্ষক মূল প্রতিপাদ্যের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। একইসঙ্গে ‘100 Healthcare Titans of Bangladesh’ শীর্ষক বিশেষ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে দেশের চিকিৎসা ও ওষুধ শিল্পের শীর্ষস্থানীয় বিজ্ঞানী, নীতিনির্ধারক, করপোরেট ব্যক্তিত্ব এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102