বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের ‘আ.লীগের প্রেতাত্মা’ বলা যুবদল নেতাকে শোকজ ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছিল: সংস্কৃতি মন্ত্রী বিশ্বকাপ চলাকালে ঢাবিতে নিরাপত্তা জোরদার, বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা মালয়েশিয়ার শ্রমবাজারে জুলাইয়ে সুখবরের আশা : প্রবাসীকল্যাণ মন্ত্রী বেইজিংয়ে পৌঁছে লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী স্থগিত হতে পারে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ! পে-স্কেল বাস্তবায়নে যে ৫ সিদ্ধান্ত নিল সচিব কমিটি প্রবাসীদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ অ্যাকাউন্ট সুবিধা কোয়ার্টারে দেখা হতে পারে ব্রাজিল-জার্মানির! শিক্ষকদের ৫ মাসের বকেয়ার টাকা নিয়ে সুখবর দিল মাউশি

স্থগিত হতে পারে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬

বজ্রঝড়ের শঙ্কায় অনিশ্চয়তায় পড়েছে ব্রাজিল ও স্কটল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ রাতে অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার ভোর ৪টায় মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা দুই দলের। তবে বৈরী আবহাওয়া বড় বাধা হয়ে দাঁড়াতে পারে এই ম্যাচে।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও ওই সময়েই তীব্র বজ্রঝড়ের পূর্বাভাস রয়েছে। ফলে শুরুতেই বিলম্ব কিংবা ম্যাচ চলাকালেও খেলা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ফিফার নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের ৮ মাইল ব্যাসার্ধের মধ্যে বজ্রপাত শনাক্ত হলেই সঙ্গে সঙ্গে খেলা স্থগিত করতে হয়। এ ছাড়া শেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট অপেক্ষা করার বাধ্যবাধকতা রয়েছে। এতে করে ম্যাচ দীর্ঘ সময়ের জন্য থেমে যেতে পারে।

এর আগেও এই বিশ্বকাপে একই ধরনের পরিস্থিতি দেখা গেছে। ফিলাডেলফিয়ায় ফ্রান্স ও ইরাকের ম্যাচ বজ্রঝড়ের কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল, পরে নতুন করে ওয়ার্মআপ করে খেলায় ফিরতে হয় ফুটবলারদের।

সম্ভাব্য এই পরিস্থিতি মাথায় রেখে প্রস্তুতি নিয়েছে স্কটল্যান্ড। দলের প্রধান কোচ স্টিভ ক্লার্ক জানিয়েছেন, ম্যাচ বিলম্ব হলে তা সামলানোর জন্য তাদের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, পরিস্থিতি যেমনই হোক, দল প্রস্তুত রয়েছে এবং বিলম্ব হলে সেটিও কৌশলগতভাবে মোকাবিলা করা হবে।

গ্রুপ সি থেকে নকআউটে যাওয়ার জন্য স্কটল্যান্ডের এই ম্যাচে অন্তত এক পয়েন্ট দরকার। তবে হারলেও পুরোপুরি বিদায় নিশ্চিত নয়, অন্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে তাদের ভাগ্য।

অন্যদিকে, ব্রাজিল দলে ইনজুরি কাটিয়ে নেইমারের ফেরার সম্ভাবনা রয়েছে, যা ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। স্কটল্যান্ড অবশ্য এই ম্যাচেও পাচ্ছে না ডিফেন্ডার অ্যারন হিকিকে।

সব মিলিয়ে মাঠের লড়াইয়ের পাশাপাশি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। আকাশ পরিষ্কার থাকলে জমজমাট ম্যাচের অপেক্ষা, আর বজ্রঝড় নামলে লম্বা অপেক্ষা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102