বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

জর্ডানের বিদায়ঘণ্টা বাজিয়ে নকআউটের দৌড়ে আলজেরিয়া

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬

ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ার পরও দুর্দান্তভাবে ম্যাচে ফিরে বিশ্বকাপের ‘জে’ গ্রুপের লড়াইয়ে জর্ডানকে ২-১ গোলে হারিয়েছে আলজেরিয়া। এই রোমাঞ্চকর জয়ে টুর্নামেন্টের নকআউট পর্বে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল আলজেরিয়ানরা।

অন্য দিকে আলজেরিয়ার আনন্দের দিনে চরম হতাশা জর্ডান শিবিরে। টুর্নামেন্টে টানা দুই ম্যাচে হারের তেতো স্বাদ পাওয়ায় গ্রুপ পর্ব থেকেই বিদায়ঘণ্টা বেজে গেল মধ্যপ্রাচ্যের এই দলটির। ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে লড়াই।

তবে প্রথমার্ধেই গোল হজম করে ব্যাকফুটে চলে যায় আলজেরিয়া। জর্দানের হয়ে ৩৬তম মিনিটে গোল করেন আল–রাশদান। গোল খেয়েও মনোবল না হারিয়ে আক্রমণের ধার বাড়ায় আলজেরিয়া। দ্বিতীয়ার্ধে একের পর এক ধারালো আক্রমণে জর্ডানের রক্ষণভাগকে নাস্তানাবুদ করে দেয় আলজেরিয়ার ফরোয়ার্ডরা।

শেষ পর্যন্ত ৬৯তম মিনিটে নাদির বেনবুয়ালির গোলে সমতায় আসে আলজেরিয়া। এরপর ৮২ মিনিটের মাথায় গোল করে আলজেরিয়াকে জয় এনে দেন আমিনে গুইরি।

আগামী রোববার সকাল ৮ টায় অস্ট্রিয়ার মুখোমুখি হবে আলজেরিয়া। দুই দলেরই সমান তিন পয়েন্ট থাকায় ম্যাচের জয়ী দল সরাসরি যাবে শেষ ৩২-এ। অন্য ফল আসলে অপেক্ষা করতে হবে গ্রুপের তৃতীয় স্থান দখলের জটিল সমীকরণে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102