রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে কামরুল সম্পর্ক আরও শক্তিশালী করার পথে অগ্রসর হচ্ছে বাংলাদেশ-যুক্তরাজ্য কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান প্রবাসীদের স্বস্তিদায়ক সেবার জন্য রাষ্ট্রের কাছে যে বার্তা দিলেন জুলকারনাইন ওসির নির্দেশে হাসপাতালের গাছ কর্তন, জানতেন না ইউএনও-বন বিভাগ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১০ হাজার শিক্ষককে অবসরকালীন চেক প্রদান করা হবে মেসেঞ্জার-হোয়াটসঅ্যাপ বা ইমোর মেসেজে ‘কবুল’ বললে কি বিয়ে হবে? দেশেই তৈরি হবে মেসি-রোনালদোর মতো খেলোয়াড় : প্রধানমন্ত্রী ‘বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান’

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬

চোট কাটিয়ে বিশ্বকাপ মঞ্চে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারের প্রত্যাবর্তন এখন সময়ের অপেক্ষা। আগামী ম্যাচেই তাকে মাঠে দেখা যেতে পারে বলে জানিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

হাইতির বিপক্ষে ৩-০ গোলের বড় জয়ের পর নেইমারের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন আনচেলত্তি। তিনি জানান, গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে খেলতে পারেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড।

কোচ আরও বলেন, শনিবার একক অনুশীলন করবেন নেইমার। এরপর সোমবার থেকে পুরো দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি। সবকিছু ঠিক থাকলে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে মাঠে দেখা যাবে।

ডান পায়ের কাফ ইনজুরির কারণে প্রায় এক মাস মাঠের বাইরে আছেন নেইমার। ব্রাজিলিয়ান লিগে সান্তোসের হয়ে কোরিতিবার বিপক্ষে ম্যাচে তিনি চোটে পড়েন। এরপর থেকে পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন এই তারকা ফুটবলার।

চোটের কারণে হাইতির বিপক্ষে ম্যাচের স্কোয়াডেও ছিলেন না নেইমার। তবে তিনি দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে সফরে গেলেও নিউ জার্সির ক্যাম্পে আলাদা অনুশীলন চালিয়ে যাচ্ছেন।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া খুবই নিবিড়ভাবে চলছে। নিউ জার্সির দ্য রিজ হোটেল ও কলাম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টারে প্রতিদিন দুই ভাগে তার অনুশীলন হচ্ছে।

সকালে ফিটনেস ও বল নিয়ে কাজের পাশাপাশি বিকেলে জিম সেশন করছেন তিনি। পুরো প্রক্রিয়ায় তার সঙ্গে রয়েছেন ফিটনেস কোচ ক্রিশ্চিয়ানো নুনেস ও মিনো ফুলকো।

তবে নেইমারের প্রত্যাবর্তনে কোনো ধরনের তাড়াহুড়া করতে চায় না ব্রাজিল কোচিং স্টাফ। শতভাগ ফিট না হলে তাকে মাঠে না নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে চার পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে রয়েছে ব্রাজিল। শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ড্র করলেই পরের পর্বে জায়গা প্রায় নিশ্চিত হবে সেলেসাওদের। আর সেই ম্যাচেই যদি নেইমার মাঠে নামেন, তবে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে ব্রাজিল সমর্থকদের।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102