শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :

মেসির বাবার অসুস্থতা নিয়ে গুজব, ক্ষুব্ধ পরিবার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন। তিনি বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বৃহস্পতিবার (১৮ জুন) এক বিবৃতিতে এমনটা জানিয়েছে মেসির পরিবার।

ইএসপিএনকে পাঠানো এক বিবৃতিতে মেসির পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ‘তিনি (মেসির বাবা) বর্তমানে চিকিৎসা পর্যবেক্ষণে আছেন, সুস্থ হয়ে উঠছেন এবং তার বর্তমান অবস্থার মধ্যে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে।’

তবে হোর্হে মেসি ঠিক কোন অসুস্থতায় আক্রান্ত, সে বিষয়ে পরিবার কোনো তথ্য প্রকাশ করেনি।

এ দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ৬৮ বছর বয়সী মেসির বাবার স্বাস্থ্য নিয়ে ছড়িয়ে পড়া নানা গুজব ও জল্পনারও কড়া সমালোচনা করেছে পরিবার। বিবৃতিতে বলা হয়, ‘সাম্প্রতিক কিছু ব্যক্তি যেভাবে একটি সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নিয়ে অসংবেদনশীলতা, অসম্মান ও দায়িত্বহীন আচরণ করেছেন, তাতে আমরা গভীরভাবে হতাশ।’

মেসির পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়, ‘হোর্হে মেসির শারীরিক অবস্থা সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য শুধুমাত্র তার নিকটাত্মীয়দের কাছেই রয়েছে। তাই পরিবারের আনুষ্ঠানিক সূত্র ছাড়া অন্য কোনো তথ্যকে সত্য বলে গ্রহণ না করার আহ্বান জানানো হয়েছে।’

মেসি বর্তমানে আর্জেন্টিনা দলের হয়ে ২০২৬ বিশ্বকাপে খেলছেন। আর্জেন্টিনার প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

মেসির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, হোর্হে মেসির শারীরিক অবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ কোনো নতুন তথ্য থাকলে তা যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ততদিন পর্যন্ত পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা সম্মান করার আহ্বান জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102