বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘ঈদ ব্লিস ফিয়েস্তা’ আয়োজন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আনন্দ, একাত্মতা ও উৎসবমুখর পরিবেশে বিশেষ আয়োজন নিয়ে হাজির হয়েছে র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন। পরিবার ও বন্ধুদের সঙ্গে স্মরণীয় সময় কাটাতে হোটেলটি আয়োজন করেছে ‘ঈদ ব্লিস ফিয়েস্তা’ শীর্ষক বিশেষ উৎসব।

হোটেল কর্তৃপক্ষ জানায়, ঈদের দিন এবং পরবর্তী তিন দিন প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত হোটেলের পুলসাইড ও উৎসব হলে চলবে এ আয়োজন। অতিথিরা এখানে উপভোগ করতে পারবেন বৈচিত্র্যময় খাবার, বিনোদন ও উৎসবের নানা অনুষঙ্গ।

বিশেষ খাদ্য আয়োজনের মধ্যে থাকবে ফুচকা, মিনি বার্গার, বিভিন্ন ধরনের ডেজার্ট, লাইভ শর্মা ও স্যান্ডউইচ স্টেশন। এ ছাড়াও পরিবেশন করা হবে বিভিন্ন ধরনের পানীয়, ফ্রেশ জুস ও ডাবের পানি। সব আয়োজন ও খাবারসহ প্রতি ব্যক্তির প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা নেট।

আয়োজনকে আরও প্রাণবন্ত করতে থাকছে লাইভ মিউজিক, শিশুদের জন্য গেমস ও বিনোদনের ব্যবস্থা, ৩৬০ ডিগ্রি ফটোগ্রাফি সেটআপ, আকর্ষণীয় ব্যাকড্রপ, পুলসাইডজুড়ে বেলুন ডেকোরেশন এবং বিশেষ ফটো বুথ। পাশাপাশি অতিথিদের স্বাগত জানাতে লবি ও উৎসব প্রবেশপথে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন দুটি প্রবেশদ্বার, যা শুরু থেকেই এনে দেবে ঈদের আমেজ।

ঈদ উপলক্ষে হোটেলটি নিয়ে এসেছে বিশেষ রুম অফার ‘ঈদ রিজয়েস’। বিভিন্ন স্টে প্যাকেজের মাধ্যমে অতিথিরা ঢাকার প্রাণকেন্দ্রে উপভোগ করতে পারবেন আরামদায়ক ঈদ ছুটি। প্যাকেজের মূল্য শুরু হচ্ছে ৮ হাজার ৫০০ টাকা থেকে।

এ ছাড়াও থাকছে ‘ডাইন অ্যান্ড উইন’ ক্যাম্পেইন, যেখানে অতিথিরা অংশ নিয়ে জিতে নিতে পারবেন আকর্ষণীয় গিফট হ্যাম্পার।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসবমুখর খাবার, মনোমুগ্ধকর বিনোদন ও আরামদায়ক আবাসনের মাধ্যমে পুরো পরিবারের জন্য একটি উষ্ণ, আনন্দময় ও স্মরণীয় ঈদ উদযাপনের অভিজ্ঞতা নিশ্চিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

রিজার্ভেশন ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন: +8801730089136 অথবা +8801730089170 নম্বরে।

এ ছাড়াও তথ্যের জন্য : ফেসবুক: https://www.facebook.com/RadissonBluDhaka, ওয়েবসাইট : www.radissonhotels.com

অন্যান্য যোগাযোগ : মানফুজা মাসুদ চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, মার্কেটিং ও কমিউনিকেশনস, ফোন: 01730089180, ই-মেইল : marcom.dhaka@radisson.com

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102