বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

বাসর রাতের গল্পে জোভান-পায়েল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

নব দম্পতিদের বাসর ঘর কিংবা বাসর রাত নিয়ে কত কত গল্প রয়েছে। বরের জন্য রয়েছে ‘বাসর রাতে বিড়াল মারার’ মতো প্রবাদ বাক্যও। তবে আসছে ঈদে এসব ছাপিয়ে নতুন এক বাসর রাতের গল্প নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা ও চিত্রনাট্যকার সাগর জাহান।

ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েলকে নিয়ে নির্মিত হলো ‘পাল্লু বিল্লুর বিয়ে’ নামের বিশেষ নাটক। সিএমভি’র ব্যানারে সদ্য নির্মিত এই নাটকে পাল্লু চরিত্রে জোভান আর বিল্লু চরিত্রে অভিনয় করেছেন পায়েল।

নির্মাতা জানান, এটি মূলত দাম্পত্য জীবনের শুরু নিয়ে ভিন্ন এক প্রেমের গল্প। যাতে কেয়া পায়েলকে দেখা যাবে ঢাকাইয়া ভাষায় কথা বলতে। থাকছে পুরান ঢাকার জীবনের ছায়া।

‘পাল্লু বিল্লুর বিয়ে’তে আরও অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, মিলি বাশার, আজম খান, মাসুদ হারুন, দিশা ইসলাম, বাপ্পী আশরাফ প্রমুখ।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘পাল্লু বিল্লুর বিয়ে’ মুক্তি পাচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে ঈদের বিশেষ উপহার হিসেবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102