বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অজান্তেই শরীরে ঢুকছে রোগের বীজ—প্রতিদিনের এই ‘নিরীহ’ অভ্যাসগুলোই নষ্ট করছে আপনার স্বাস্থ্য! সাবেক কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি ভারতের স্কুলে উর্দু কবিতার জেরে চাকরি হারালেন মুসলিম প্রিন্সিপালসহ তিন শিক্ষক হান্টাভাইরাস কবলিত প্রমোদতরী থেকে দেশে ফিরলেন ১৮ মার্কিন নাগরিক ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের আর্থিক ক্ষতির নতুন তথ্য জানাল পেন্টাগন ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে আজ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন প্রশাসনের নাকের ডগায় চলছে জুয়া-মাদকের সাম্রাজ্য, কোটি টাকার লেনদেন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল কাতার ফ্রান্স ফেরত মূর্তি নিয়ে ১৯ বছরের রহস্য

ঢাকা রিজেন্সিতে ‘বিট দা হিট’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

প্রচণ্ড গরম আর দাবদাহের এই মৌসুমে নগরজীবনের ব্যস্ততার মাঝে একটু স্বস্তি, প্রশান্তি ও সতেজতার ছোঁয়া নিয়ে এসেছে ঢাকা রিজেন্সির হোটেল অ্যান্ড রিসোর্টের বিশেষ সামার ক্যাম্পেইন ‘বিট দা হিট’।

গ্রীষ্মের তাপদাহকে উপভোগ্য ও স্মরণীয় করে তুলতে সাজানো হয়েছে বিশেষ সব অফার, যেখানে থাকছে আরামদায়ক আবাসন, সুস্বাদু প্রাতঃরাশ, সুইমিং সুবিধা, স্বাস্থ্যসেবা এবং মনজুড়ানো সামার ড্রিংকস।

এই ক্যাম্পেইনে মাত্র ১০ হাজার ৫৫৫ টাকায় অতিথিরা উপভোগ করতে পারবেন আকর্ষণীয় রুম প্যাকেজ ব্যুফে ব্রেকফাস্টসহ। যা পরিবার কিংবা প্রিয়জনদের সাথে একটি দারুণ স্টেকেশনের সুযোগ এনে দেবে।

এ ছাড়াও প্রতি শুক্রবার ও শনিবার থাকছে স্পেশাল মর্নিং স্প্ল্যাশ ফ্যামিলি প্যাকেজ ‘ডাইভ অ্যান্ড ডাইন’, যেখানে মাত্র ৩ হাজার টাকায় ২ জন প্রাপ্তবয়স্ক ও ২ জন শিশুর জন্য থাকবে সুস্বাদু ব্যুফে ব্রেকফাস্ট এর সঙ্গে সুইমিং পুলে সতেজ হওয়ার সুযোগ।

যারা গ্রীষ্মে নতুন কিছু শেখার পরিকল্পনা করছেন তাদের জন্য রয়েছে সুইমিং কোর্সে ২৫% বিশেষ ছাড়, যা সাঁতার শেখা কিংবা দক্ষতা বৃদ্ধির এক চমৎকার সুযোগ। এ ছাড়াও শরীরের যত্ন ও সুস্থতার জন্য থাকছে ফিজিওথেরাপিতে ২৫% ছাড়, যা স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করে তুলবে।

পাশাপাশি গরমে বাড়তি প্রশান্তি আনতে ঢাকা রিজেন্সি নিয়ে এসেছে নানা রকম সামার ড্রিংকস, যা স্বাদ, রঙ এবং সতেজতার এক অনন্য সমন্বয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102