রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে কাজ করছে সরকার : রিজভী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬

মানুষের মুখে হাসি ফোটানো এবং কোন শ্রেণি-পেশার মানুষ যেন বঞ্চিত না হয়, সেই লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিকবিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে নিয়মিত তদারকি করছেন।

রোববার (১০ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের তৃতীয় তলায় আইডিইবির ৪৫তম সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জনগণের ভোটে বর্তমান সরকার গঠিত হয়েছে। ফলে সরকার জনগণের কাছে জবাবদিহিতার ভিত্তিতেই রাষ্ট্র পরিচালনা করছে।

 

তিনি আরও বলেন, নির্বাচনের আগে ঘোষিত বিএনপির ৩১ দফা এবং অন্যান্য অঙ্গীকার বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ চলছে। কৃষিঋণ মওকুফ, ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড এবং খাল খননের মতো উদ্যোগ বাস্তবায়নে সরকার পদক্ষেপ নিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকার প্রশংসা করে রিজভী বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশ্বাস দেন তিনি।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত শুনছেন এবং দেশকে আত্মনির্ভরশীল করতে কাজ করছেন। দেশের প্রাকৃতিক সম্পদ, উর্বর জমি ও নদী-খালকে কাজে লাগিয়ে বাংলাদেশকে আরও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102