মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

লাইফ সাপোর্টে কারিনা কায়সার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনয়শিল্পী কারিনা কায়সার গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। গত এক সপ্তাহ ধরে জ্বরে আক্রান্ত থাকার পর হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (০৯ মে) ‘ডানা ভাই’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

কামরুন নাহার ডানা তার পোস্টে লেখেন, ‘কারিনা গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিল, এরপর কিছুদিন আগে সে অজ্ঞান হয়ে যায় এবং তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলেছেন কারিনার হেপাটাইটিস এ ও ই হয়েছে। এর কারণে তার লিভার বিকল (লিবার ফেইলিওর) হয়ে গেছে।’

পোস্টে ডানা ‍আরও উল্লেখ করেন, ‘কারিনা আইসিইউতে ছিল; শুক্রবার (০৮ মে) রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। অবস্থা খুবই সংকটজনক হওয়ায় কারিনার পরিবার তাকে উন্নত চিকিৎসা দিতে ভারতে নেওয়ার চেষ্টা করছে। আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা তার জন্য প্রার্থনা করবেন। আমরা সবাই জানি সে কতটা মেধাবী ও অসাধারণ একজন মানুষ, আমরা তাকে হারাতে দিতে পারি না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে কারিনার আকস্মিক অসুস্থতার খবরে তার ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকে তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102