বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

আমরা জাতির কল্যাণে যোগ্য নেতৃত্ব তৈরি করি : ড. আযাদ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, দেশ ও জাতির কল্যাণে সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতেই কাজ করছে জামায়াতে ইসলামী।

শুক্রবার (৮ মে) সকালে সিলেট অঞ্চলের উপজেলা ও থানা পর্যায়ের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, ইসলামি আন্দোলনের দায়িত্বশীলদের মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী একটি স্বতন্ত্র আদর্শভিত্তিক সংগঠন, যারা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে যোগ্য নেতৃত্ব তৈরিতে গুরুত্ব দেয়।

তিনি আরও বলেন, জামায়াতের জনশক্তি দিন দিন বাড়ছে। এই জনশক্তিকে জনসম্পদে পরিণত করতে দায়িত্বশীলদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের পর জনগণ পরিবর্তনের প্রত্যাশা করেছিল। তবে বর্তমান সরকার সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ড. আযাদ বলেন, জনগণের মতামত উপেক্ষা করে এবং জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো সরকার দীর্ঘমেয়াদে জনগণের আস্থা অর্জন করতে পারে না। বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনে জামায়াতের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ইসলামি আন্দোলনের পথ সবসময়ই চ্যালেঞ্জপূর্ণ। অতীতে নানা বাধা, নিপীড়ন ও ষড়যন্ত্রের মুখেও দলটির কার্যক্রম থেমে যায়নি।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম।

এতে সিলেট মহানগর, সিলেট জেলা, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

সমাবেশে আরও বক্তব্য দেন অধ্যাপক ফজলুর রহমান, মাওলানা হাবিবুর রহমান, ড. নূরুল ইসলাম বাবুল ও মোহাম্মদ শাহজাহান আলী।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102