বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আপনি কর্মস্থলে অনুপস্থিত কেন, জানতে চাইলেই মামলার হুমকি অনুমতি ছাড়া হজে কঠোর সৌদি, বাংলাদেশিদের সতর্কবার্তা মন্ত্রণালয়ের ৬ দিনে রেমিট্যান্স এলো ৯ হাজার ১৭৪ কোটি টাকা বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলার অনুমোদন বিদ্যুতের দাম যেদিন থেকে ইউনিটপ্রতি বাড়তে পারে যত টাকা এনসিপির কার্যালয়ে মার্কিন কূটনীতিক পশ্চিমবঙ্গে এক দিনের জন্য চালু হবে রাষ্ট্রপতি শাসন, কিন্তু কেন? প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও ব্ল্যাকমেইল, হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ছাত্রীকে অন্তঃসত্ত্বা করার মামলায় মাদ্রাসাশিক্ষক ৩ দিনের রিমান্ডে যৌতুকের দাবিতে স্ত্রীকে ‘নির্যাতন’, নরসিংদী থেকে স্বামী গ্রেপ্তার

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী ১৩ মে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৭ মে) সাদিক কায়েমের ঘনিষ্ঠ একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, তার হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি। তিনি একজন এমবিবিএস চিকিৎসক এবং তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়।

পারিবারিক সূত্রে জানা যায়, আনিকা ফরায়েজির বাবা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন।

সূত্র জানিয়েছে, আকদ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। পরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মূল বিয়ের আয়োজন করা হবে।

এদিকে, বিয়ের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ডাকসুর নেতাকর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকেই বিষয়টি নিয়ে পোস্ট শেয়ার করছেন। বিশেষ করে ডাকসু নেতা মাজহারুল ইসলামের তৈরি একটি বিয়ের কার্ডের ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর বিষয়টি আরও আলোচনায় আসে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102