মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ডিজিটাল কৌশল ব্যবহার করে ব্র্যান্ড নির্মাণে এগিয়ে নোমান ঢলুয়ার কৃতি সন্তান নূর সাঈদ খান হৃদয় ঢাকায় ছাত্ররাজনীতির শীর্ষে—ছাত্রদল মহানগর পশ্চিমে সহ-সভাপতি ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি আজ চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ভুয়া ডিগ্রি দিয়ে চিকিৎসা বাণিজ্যে, বিএনপি ছত্রছায়ায় বহাল তবিয়তে চেম্বার সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্কতা সংকেত নিউ মার্কেটসহ যেসব শপিংমল বন্ধ থাকবে আজ টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৩০ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢলুয়ার কৃতি সন্তান নূর সাঈদ খান হৃদয় ঢাকায় ছাত্ররাজনীতির শীর্ষে—ছাত্রদল মহানগর পশ্চিমে সহ-সভাপতি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের কৃতি সন্তান নূর সাঈদ খান হৃদয় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তার এই অর্জনে নিজ এলাকা ঢলুয়া ইউনিয়নসহ পুরো বরগুনা জেলায় আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।

দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত নূর সাঈদ খান হৃদয় সততা, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে দলের আস্থা অর্জন করেছেন। তৃণমূল পর্যায় থেকে রাজনীতিতে সক্রিয় থেকে তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে জানা গেছে। তার নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতাকে মূল্যায়ন করেই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়রা জানান, হৃদয় সবসময় এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন এবং সামাজিক কর্মকাণ্ডেও তার ভূমিকা প্রশংসনীয়। তার এই সাফল্য ঢলুয়া ইউনিয়নের তরুণদের রাজনীতিতে ইতিবাচকভাবে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করবে।
নবনির্বাচিত সহ-সভাপতি নূর সাঈদ খান হৃদয় এক প্রতিক্রিয়ায় বলেন, “দল আমার উপর যে আস্থা রেখেছে, আমি তা যথাযথভাবে পালনের চেষ্টা করবো। দলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”
এদিকে, তার এই অর্জনে ঢলুয়া ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে তিনি আরও বড় পরিসরে নেতৃত্ব দিয়ে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102