বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। নির্বাচন ভবনে যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান চিফ রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান।

শনিবার (২ মে) মনোনয়নপত্র যাচাই শেষে তিনি বলেন, নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ হিসেবে বিবেচিত হয়েছে এবং দাপ্তরিক প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

নিজ প্রতিক্রিয়ায় নুসরাত তাবাসসুম বলেন, সংসদে থাকুন বা না থাকুন, তিনি তার রাজনৈতিক আদর্শ অনুযায়ী কাজ করে যাবেন।

এ বিষয়ে তার আইনজীবী জহিরুল ইসলাম মুসা জানান, সংশ্লিষ্ট আরেক প্রার্থী মনিরা শারমিনের বিষয়ে কিছু জটিলতা রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে গত ২১ এপ্রিল নির্ধারিত সময় শেষ হওয়ার পর মনোনয়নপত্র জমা দেওয়ায় তা গ্রহণ করা হয়নি। পরে আদালতের শরণাপন্ন হলে আদালত নির্বাচন কমিশনকে মনোনয়নপত্র গ্রহণ এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোট রাজনীতির প্রেক্ষাপটে এনসিপির নির্বাচনি কার্যক্রমে কিছু পরিবর্তনের ঘোষণা দিয়েছিলেন নুসরাত তাবাসসুম।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102