শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের এসএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী অনলাইনে পরিচয়, প্রেমিকার খোঁজে রংপুরে চীনা যুবক যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা, বেরিয়ে এল ভয়ঙ্কর তথ্য বড় চমক চীনের: বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী ও শক্তিশালী এআই মডেল ‘ডিপসিক-ভি৪’ উন্মোচন মুসলমানদের অধিকার না দেওয়া পর্যন্ত ভারত ‘বিশ্বগুরু’ হতে পারবে না: ওয়াইসি রানা প্লাজা ধস : ১৩ বছরেও মেলেনি তাজা প্রাণের বিচার তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরান নকল পা ও মুখে প্লাস্টিক সার্জারির প্রয়োজন হামলায় আহত মোজতবা খামেনির যুক্তরাষ্ট্রের জব্দ চেষ্টা ব্যর্থ, আইআরজিসির পাহারায় বন্দরে পৌঁছাল ইরানি জাহাজ অর্থাভাবে জাতীয় দলে খেলার স্বপ্ন ফিকে হচ্ছে ইবি শিক্ষার্থীর

এনসিপির ছায়াতলে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে : নাহিদ ইসলাম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপির ছায়াতলে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে। প্রতি সপ্তাহে নতুন যোগদানকারীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। এরই মধ্যে দলে যুক্ত হয়েছেন শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা মহিউদ্দিন রনি, নুরুজ্জামান কাফি ও ইসহাক সরকার।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক প্রোগ্রামে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছি। স্থানীয় সরকার নির্বাচন এবার তারুণ্যের জয়জয়কার হবে এবং সেটা এনসিপির নেতৃত্বে হবে।

তিনি বলেন, আমাদের আকাঙ্ক্ষা ছিল এবং জনগণকে আমরা এই প্রতিশ্রুতি দিয়েছিলাম এই নির্বাচনটি একটি পরিবর্তনের নির্বাচন হবে। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে, বর্তমান সরকার গেল নির্বাচনটিকে স্রেফ একটি ক্ষমতার পালাবদলের হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ইসহাক সরকার প্রসঙ্গে তিনি বলেন, ইসহাক সরকার জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলে নেতৃত্ব দিয়েছেন। তিনি আমাদের জন্য অনুপ্রেরণা। তার হাত ধরে বিএনপি থেকে অসংখ্য নেতাকর্মী আজ এনসিপিতে যোগ দিয়েছেন।

সরকার ক্রমশ ব্যর্থতার দিকে যাচ্ছে উল্লেখ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, আমরা স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছি। স্থানীয় সরকার নির্বাচন এবার তারুণ্যের জয়জয়কার হবে এবং সেটা এনসিপির নেতৃত্বে হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102