শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে তিন নাবালিকার বাবা মুসলিম যুবককে পুলিশ হেফাজতে নিয়ে পিটিয়ে হত্যা নীরব ঘাতক কোলন ক্যানসার, কারণ, লক্ষণ ও প্রতিকারে করণীয় ক্যানসার চিকিৎসায় বাধা হতে পারে ভিটামিন বি৩ সাপ্লিমেন্ট, গবেষণায় উদ্বেগজনক ফলাফল পৃথিবী নিয়ে বিজ্ঞানীদের ৯ চমকপ্রদ আবিষ্কার ইউটিউব অ্যাপে আসছে নতুন ফিচার ‘ক্রিয়েট মোড’: ভিডিও তৈরি হবে সহজে এই সাধারণ ভুলগুলোই কমিয়ে দিচ্ছে ল্যাপটপের ব্যাটারির আয়ু ফ্রিজে কতদিন সবজি রাখা নিরাপদ? পুষ্টিগুণ ধরে রাখার সঠিক নিয়ম কত বয়স পর্যন্ত দুধ পান করা স্বাস্থ্যের জন্য ভালো? যা বলছেন বিশেষজ্ঞরা জাইমাকে নিয়ে বিতর্কিত পোস্ট, শিক্ষার্থী আটক ইসরায়েলি বিমান হামলায় লেবাননের সাংবাদিক আমাল খলিল নিহত

এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই শেষে তা অবৈধ (বাতিল) ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান।

মনিরা শারমিন ২০২৩ সালের ১১ নভেম্বর কৃষি ব্যাংকে যোগদান করে রাজনীতিতে নাম লেখান এবং ২০২৫ সালের ডিসেম্বরে পদত্যাগ করেন। আইন অনুযায়ী, কোনো ব্যক্তি সরকারি চাকরি থেকে পদত্যাগ বা অবসরের তিন বছর অতিবাহিত না হলে নির্বাচনের অযোগ্য বলে বিবেচিত হন।

এ কারণেই তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

এর আগে বুধবার (২২ এপ্রিল) জামায়াত জোটের ১৩ প্রার্থীর মধ্যে ১২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

আর মনিরা শারমিনকে চাকরি-সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে সরবরাহ করার নির্দেশ দিয়ে তার মনোনয়নপত্র বাছাই কার্যক্রম স্থগিত রাখা হয়।

এদিকে জোটের আরেক প্রার্থী, এনসিপির নেত্রী নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট বিলম্বে মনোনয়নপত্র দাখিল করায় তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা।

এই অবস্থায় জামায়াত জাতীয় সংসদের একটি নারী আসন কম পেতে পারে। অর্থাৎ তাদের জন্য বণ্টিত ১৩টি আসন থেকে কমে ১২টিতে দাঁড়াতে পারে। কারণ ওই আসনটি উন্মুক্ত হিসেবে নতুন তপশিলে ভোট হবে। সংসদে ভোট বেশি থাকায় আসনটি নিজেদের দখলে নিতে পারে বিএনপি জোট।

দুই দিনের বাছাইয়ে বিএনপি জোটের ৩৬, জামায়াত জোটের ১২ এবং স্বতন্ত্র মোর্চার একজনের মনোনয়নপত্রসহ মোট ৪৯ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102