বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে : ডা. শফিকুর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়ন জটিলতা নিরসনে সরকারের দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে তিনি লিখেছেন, প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নে বিভিন্ন দেশে ধীরগতি ও জটিলতার অভিযোগ পাওয়া যাচ্ছে। এ পরিস্থিতিতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে। আর প্রবাসীরা কষ্টে থাকলে দেশের অর্থনীতি ঝুঁকিতে পড়বে। তিনি প্রবাসীদের ‘রেমিট্যান্সযোদ্ধা’ হিসেবে উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তার এই পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে পাসপোর্ট নবায়ন প্রক্রিয়া সহজ করা, জনবল বৃদ্ধি এবং জরুরি সেবার জন্য দ্রুত ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন।

বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা দীর্ঘ সময় ধরে অ্যাপয়েন্টমেন্ট জটিলতা, সার্ভার সমস্যাসহ নানা ভোগান্তির কথা তুলে ধরছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, ই-পাসপোর্ট সেবা আরও সহজ ও দ্রুত করতে কার্যকর উদ্যোগ জরুরি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102