রাজধানীর কুড়িলে অবস্থিত আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)–তে শুরু হয়েছে আন্তর্জাতিক অবকাঠামো প্রদর্শনী সেইফকন ২০২৬। এই আয়োজনে অংশ নিয়েছে ভাইয়া গ্রুপের প্রতিষ্ঠান ভাইয়া হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেড।
তিন দিনব্যাপী এই আয়োজনে তাদের প্রিমিয়াম হোটেল প্রকল্প ‘Salt Bay’ ও ‘Eden Bay’ উপস্থাপন করে দর্শনার্থী ও বিনিয়োগকারীদের নজর কাড়ছে প্রতিষ্ঠানটি।
সেভর এক্সপোর আয়োজনে ১৬ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত চলা এই প্রদর্শনীতে একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে BuildEx 2026সহ একাধিক আন্তর্জাতিক এক্সিবিশন। এতে দেশি-বিদেশি বিভিন্ন খাতের প্রতিষ্ঠান অংশ নিয়ে তাদের পণ্য, প্রযুক্তি ও প্রকল্প তুলে ধরছে।
আয়োজকদের মতে, অবকাঠামো, নির্মাণ ও আতিথেয়তা খাতের সর্বশেষ উদ্ভাবন ও সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি এই আয়োজন বিনিয়োগ, ব্যবসায়িক সংযোগ এবং নতুন অংশীদারিত্ব তৈরির একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ইতোমধ্যেই সাড়া ফেলেছে।