শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

নিজ বাসার সামনে হাসনাতের সঙ্গে কী হয়েছিল, জানালেন মনজুর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামে নিজ বাসার সামনে এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে ঘিরে সৃষ্ট ঘটনার বিষয়ে মুখ খুলেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলম।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মনজুর আলমের বাসার সামনে একদল যুবক জড়ো হয়ে নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে হাসনাত আবদুল্লাহকে নানা প্রশ্ন করছেন। এ সময় তাদের কেউ কেউ সাবেক মেয়র মনজুরকে আওয়ামী লীগের দোসর বলে মন্তব্য করেন এবং কেন হাসনাত তার বাসায় গেছেন তা জানতে চান।

এ বিষয়ে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে মনজুর আলম জানান, চট্টগ্রামে একটি কর্মসূচিতে অংশ নিতে এসে হাসনাত আবদুল্লাহ দুপুরে তাকে ফোন দেন এবং তার বাসায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। পরে তিনি তাকে দুপুরের খাবারের আমন্ত্রণ জানান।

মনজুর আলম বলেন, বিকেল ৩টার দিকে হাসনাত তার বাসায় আসেন এবং সেখানে খাবার গ্রহণ করেন। এরপর কিছু স্থানীয় যুবক বাসার সামনে জড়ো হয়। পরিস্থিতি সামাল দিতে হাসনাত নিজেই বাইরে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং বিকেল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে সেখান থেকে চলে যান

নিজেকে আওয়ামী লীগের দোসর বলা প্রসঙ্গে মনজুর আলম বলেন, তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তিনি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত নন। তিনি জানান, বিএনপির সমর্থনে ২০১০ সালে মেয়র নির্বাচিত হয়ে ২০১৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।

তিনি আরও বলেন, ২০১৫ সালের পর তিনি সক্রিয় রাজনীতি থেকে অবসর নিয়েছেন এবং বর্তমানে সমাজসেবামূলক কাজে যুক্ত আছেন। বাসার সামনে জড়ো হওয়া ব্যক্তিদের বিষয়ে তিনি দাবি করেন, তারা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

ভবিষ্যতে এনসিপির হয়ে মেয়র নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে মনজুর আলম বলেন, এ বিষয়ে তিনি কোনো সিদ্ধান্ত জানাননি এবং এ নিয়ে হাসনাত আবদুল্লাহর সঙ্গে তার কোনো আলোচনা হয়নি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102