রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

যে ভিটামিনের ঘাটতি হলে অতিরিক্ত ঘুম পায়

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

একজন ব্যক্তির দৈনিক কমপক্ষে ৬ ঘণ্টা ঘুমানো দরকার। সুস্থ থাকার জন্য পর্যাপ্ত খাবারের মতো পর্যাপ্ত পরিমাণে ঘুমও আমাদের দেহের জন্য জরুরি। কিন্তু কম ঘুম বা অতিরিক্ত ঘুম কেন পায়?    

ঘুম পাওয়া খুবই স্বাভাবিক বিষয়গুলোর মধ্যে পড়ে, তবে কী কারণে মাত্রাতিরিক্ত ঘুম পায় জানেন কি? সারা রাত ঘুমিয়েও সকালে উঠতে ক্লান্তি অনুভব হয় অনেকের। সকালের নাশতা সারতেই চোখে ঘুম যেন জেঁকে বসে। আড্ডা কিংবা ঘরে অলস সময় পার করলেও ঘুম পায় কেন অনেকের?

বিশেষজ্ঞদের মতে, ভিটামিন ‘বি’, বিশেষ করে বি-১২ হলো সেই অন্যতম প্রধান ভিটামিন যার অভাবে ক্লান্তি বাড়ে ও ঘুম বেশি পেতে থাকে। এ ছাড়া, রক্তস্বল্পতার কারণে ক্লান্তি পেতে পারে, যা অতিরিক্ত ঘুমের দিকে পরিচালিত করে।

ডিএনএ এবং লোহিত রক্তকণিকা উৎপাদনের জন্য ভিটামিন বি১২ অপরিহার্য। এটি স্নায়ুতন্ত্রের কার্যকারিতার জন্যও অপরিহার্য। যখন আপনার শরীর পর্যাপ্ত ভিটামিন বি১২ পায় না তখন আপনি সারাক্ষণ ক্লান্ত বোধ করতে পারেন। তবে এটি দুর্বলতাও হতে পারে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102