শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত ইসরায়েল: নেতানিয়াহু কাশ্মীরে সেনা হেফাজতে নিখোঁজের ২৮ বছর পর মিলল ‘মৃত্যুর স্বীকৃতি’ বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত খুনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা: ইসলামের দৃষ্টিভঙ্গি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হচ্ছে আয়ের সুযোগ নামাজে মনোযোগ বাড়ানোর কার্যকরী উপায়: আত্মিক প্রশান্তির সন্ধান ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান অ্যামনেস্টির ইরানকে অস্ত্র দিলে ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের ভালো মৃত্যুর লক্ষণ: পরকালীন সৌভাগ্যের শুভ ইঙ্গিত প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

বিমান বাহিনীর অফিসার্স কোর্সের সনদ বিতরণ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ বিমান বাহিনীর ৭৫তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার সেনানিবাসে বিমান বাহিনী ঘাঁটি বাশারের ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনীর সহকারী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, ওএসপি, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি। তিনি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন।

এবারের কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১৮ জন, বাংলাদেশ সেনাবাহিনীর ২ জন এবং শ্রীলঙ্কা ও কাতার বিমান বাহিনীর একজন করে মোট ২২ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা অংশগ্রহণ করেন। কোর্সে সর্বোচ্চ নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে ফ্লাইট লেফটেন্যান্ট সারাফ তাসনিম (ইঞ্জিনিয়ারিং)-কে ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ ও সনদ প্রদান করা হয়।

প্রধান অতিথি প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তাদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি এবং কাতার দূতাবাসের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102