বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

ভক্তের ভাঙা ফোন দেখে নতুন স্মার্টফোন উপহার দিলেন সঞ্জু স্যামসন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

মাঠের লড়াইয়ে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। ব্যাটে নেই প্রত্যাশিত রান, দলও রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে। তবে ২২ গজের বাইরের এক ঘটনায় প্রশংসা কুড়াচ্ছেন ভারতীয় তারকা ব্যাটার সঞ্জু স্যামসন। 

কেরালার এক রাস্তায় দেখা হওয়া এক ভক্তের ভাঙা মোবাইল দেখে তাকে প্রায় ৪০ হাজার রুপি মূল্যের একটি নতুন স্মার্টফোন উপহার দিয়ে দিয়েছেন তিনি।

ঘটনাটি ঘটে কেরালার পাল্লাক্কাড়ের মুন্দুর-থুথা সড়কের পুঞ্চাপ্পাদাম স্কুলের সামনে। কোঝিকোড় থেকে কোয়েম্বাটুর যাওয়ার পথে জরুরি এক ভিডিও কলে অংশ নিতে সেখানে সাময়িক যাত্রা বিরতি নেন সঞ্জু।

সে সময় শবরীশ নামের এক স্থানীয় ক্যাবেল টেকনিশিয়ান ও তার বন্ধু মণিকান্তন প্রিয় ক্রিকেটারকে চিনে ফেলেন। সঞ্জু কথা বলা শেষ করলে তারা এগিয়ে যান এবং কুশল বিনিময় করেন।

কথোপকথনের এক পর্যায়ে শবরীশ প্রিয় তারকার সাথে একটি সেলফি তোলার আবদার করেন। সে সময় সঞ্জু লক্ষ্য করেন যে, শবরীশের ব্যবহৃত ফোনের ডিসপ্লেটি একদম চুরমার হয়ে আছে।

বিষয়টি দেখে মুহূর্তেই নিজের গাড়ির ভেতর থেকে ব্র্যান্ড নিউ একটি স্মার্টফোন বের করে এনে ভক্তের হাতে তুলে দেন সঞ্জু। এমন অভাবনীয় উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শবরীশ।

এই ঘটনাটি এমন এক সময়ে সামনে এল যখন আইপিএলের ২০২৬ আসরে তার ফর্ম নিয়ে চারদিকে সমালোচনা চলছে। রাজস্থান রয়্যালস থেকে ১৮ কোটি টাকার রেকর্ড মূল্যে চেন্নাইয়ে আসা এই তারকাকে এমএস ধোনির উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তবে সিএসকের হয়ে প্রথম তিন ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র ৬, ৭ এবং ৯ রান। মূলত তার অফ-ফর্মের কারণেই চেন্নাই বর্তমানে লিগ টেবিলের সবশেষ অবস্থানে রয়েছে।

অথচ কিছুদিন আগেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৯০ স্ট্রাইক রেটে ৩২১ রান করে ভারতের শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন এই মারকুটে ব্যাটার।

সঞ্জুর এই অফ-ফর্মকে কেবল একটি সাময়িক সময় হিসেবে দেখছেন চেন্নাইয়ের হেড কোচ স্টিফেন ফ্লেমিং। তিনি জানান, দীর্ঘ এক দশক একটি নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজিতে খেলার পর নতুন পরিবেশে মানিয়ে নিতে কিছুটা সময় লাগছে সঞ্জুর।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102