প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে।
বুধবার (৮ এপ্রিল) ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে, তারা পারস্পারিক কুশল বিনিময় করেন এবং কিছু সময় অতিবাহিত করেন। এ সময় উভয়ে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, প্রশিক্ষণ এবং আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া, উভয় দেশের মধ্যে বিদ্যমান সামরিক সুসম্পর্ক সুদৃঢ় এবং ভবিষ্যৎ অগ্রগতির বিষয়েও আলোচনা হয়।