নয়াদিল্লিতে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদউল্লাহ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে যৌথ প্রশিক্ষণ উদ্যোগ বাড়ানো এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারে দুই দেশের মধ্যে আরও গভীর সহযোগিতার সম্ভাবনাও তুলে ধরা হয়।
এ সময় দুই দেশের সামরিক সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়।